Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে দিঘিতে ডুবে শিশুর মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৪ মে, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের দিঘিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ৩ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা মহল্লায় এ ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তাহির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা মহল্লার টমটম চালক ফারুখ মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩) প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। অনেক সময় হওয়ার পর ইয়াসিনের মা স্বপ্না বেগম থাকে খোঁজতে থাকেন।  কিন্তু কোথাও না পেয়ে বাড়ির পার্শ্ববর্তী দিঘিতে গিয়ে দেখেন ইয়াসিন পানিতে ভেসে আছে। সাথে সাথে থাকে উদ্ধার করে প্রথমে পুরানবাজারে প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে ডাক্তার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.