সুনামগঞ্জ প্রতিনিধি | ০৬ অক্টোবর, ২০১৫
সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরধরে স্থানীয় এক সাংবাদিকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দৈনিক কালেরকন্ঠ ও ৭১ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শামস শামীম সোমবার রাতে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সদর থানায় সাধারণ ডায়েরি নং ২৬১।
থানায় দায়ের কৃত অভিযোগ থেকে জানা যায় গত ২০ সেপ্টেম্বর স্থানীয় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় শামস শামীম সরজমিন ‘মঈনপুর জনতা মহা বিদ্যালয়: অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশ না করার জন্য ওই কলেজের অভিযুক্ত অধ্যক্ষ মো.আখলাকুর রহমান সুনামগঞ্জ জেলা পর্যায়ের শীর্ষ রাজনীতিবিদ সহ প্রভাবশালী মহলকে দিয়ে তদবির করিয়ে ব্যর্থ হন। সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্দ আত্মীয়-স্বজনদের দিয়ে অব্যাহত হুমকি দিচ্ছেন। প্রাণনাশের ভয়-ভীতিও দেখাচ্ছেন।
শামস শামীম জানান, সবার বক্তব্য নিয়েই সাংবাদিকতার নীতিমালা মেনে সংবাদটি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে যথা নিয়মে প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য ছাপা হয়েছে। এই সংবাদের আগে-পরে অধ্যক্ষ আখলাকুর রহমান এবং তার আত্মীয়রা আমাকে নানাভাবে হুমকি ধমকি দেওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
সদর থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, আমরা সাংবাদিক শামীমের সাধারণ ডায়েরিটি গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সাধারন সম্পাদক লতিফুর রহমান রাজু, সাংবাদিক দেওয়ান ইমদাম রেজা চৌধুরী, মাসুদ আলম চৌধুরী, আবেদ মাহমুদ চৌধুরী, পংকজ দে, খলিল রহমান, একেএম মহিম, এমরানুল হক চৌধুরী, বিন্দু তালুকদার, মাইদুল ইসলাম রাসেল, মাহমুদুর রহমান তারেক, জাকির হোসেন, আকরাম উদ্দিন, শাহজাহান চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী, সেলিম আহমদ, হিমাদ্রি শেখর ভদ্র, এআর জুয়েল, রাজন মাহবুব, আব্দুস সালাম, হাবিব সারোয়ার আজাদ, আশিকুর রহমান পীর, ফাইয়াজ আহমদ রাহী, শহীদুজ্জামান মুন্না, আল আমীন, হৃদয় সরকার প্রমুখ।