চুনারুঘাট প্রতিনিধি | ০৪ মে, ২০২০
করোনায় চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মীসহ ৭ জন আক্রান্ত ও ৫ বছরের শিশুর মৃত্যুর পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়। ৯ দিন বন্ধ পর মঙ্গলবার থেকে আবাও চালু হবে এ হাসপাতাল।
এর আগে গত ২৫ এপ্রিল হাসপাতালটি লগডাউন ঘোষণা করা হয়েছিল। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার থেকে হাসপাতাল চালু থাকবে। রোগীরা যথাযথ সেবা পাবেন। এ উপজেলায় ৬ জন করোনায় আক্রান্ত রোগী সবাই ভাল আছেন।