Sylhet Today 24 PRINT

কানাইঘাটে জাল নোটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০২০

সিলেটের কানাইঘাট থেকে জাল টাকার নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৪ মে) বেলা ৩টা ২০ মিনিটে কানাইঘাট থানাধীন সড়কের বাজারস্থ একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. লিটন মিয়া (৩২) সিলেটের গোলাপগঞ্জের উত্তর গোলাপনগর গ্রামের প্রয়াত ফজলু মিয়ার ছেলে।

উদ্ধারকৃত জাল টাকাসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.