Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

করোনাভাইরাসের দুর্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটের ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেল ৩টায় ৫০০ অসহায় ও দরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জিল্লুর কাদির লস্কর রিমন, মোস্তাফিজুর রহমান রিপন, নাজমুল ইসলাম বকুলসহ ছাত্রলীগকর্মী সাইফুল ইসলাম শিমু, জাহাঙ্গীর তারফদার, শেখ কামাল, এন আই সুবেল, সাকিব আহমেদ, সুমন আহমেদ সাগর, মারজান চৌধুরী প্রমুখ।

ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার জানান, মহামারী করোনার সংক্রমণের সময় অসহায় ও দরিদ্রদের ধান কাটা থেকে শুরু করে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা দ্বিতীয় দিনের মতো ইফতার সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় গত ২০ এপ্রিল মেডিকেল ও স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.