Sylhet Today 24 PRINT

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

হবিগঞ্জ জেলার মাধবপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাফিয়া বেগম (২০) নামে এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোর রাতে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওই গ্রামের ইউপি সদস্য বারিক মিয়া জানান, উপজেলার ঘিলাতলী গ্রামের সিরু মিয়ার মেয়ে মাফিয়া বেগমের সঙ্গে প্রায় দেড় মাস পূর্বে আদাঐর ২নং ওয়ার্ডের সুজন মিয়ার বিয়ে হয়। মঙ্গলবার সেহেরী খাওয়ার সময় ওই গৃহবধূ নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশের গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.