Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-শাখোয়া সড়কের মদনপুর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তানজিদা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৫মে) বিকেল ৪টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তানজিদা উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের সফি মিয়ার কন্যা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর নামক স্থানে রাস্তার উপর থাকা তিরপালের নিচে লুকোচুরি খেলছিলেন তানজিদাসহ কয়েকজন শিশু। ওই সময় নবীগঞ্জ থেকে শাখোয়াগামী একটি পিকআপ ভ্যান উল্লেখিত স্থানে পৌঁছামাত্রই তিরপালের নিচে লুকোচুরি খেলায় লুকিয়ে থাকা তানজিদাকে চাপা দেয়। এতে তানজিদা গুরুতর আহত হলে স্থায়ীরা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.