Sylhet Today 24 PRINT

সিলেট খাদ্যে ভেজালের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০২০

সিলেটের মোঘলাবাজার থানা এলাকায় র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫  মে) সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), এর পৃথক একটি আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের উপ পরিচালক মো. ফখরুল ইসলাম।

র‌্যাব জানায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ০৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানের নাম ও অর্থদণ্ডের পরিমাণ- আনন্দ ফ্যাক্টরিকে- ২০ হাজার টাকা, সাদ এন্ড কো. লি. ১০ হাজার টাকা, সুমন ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকাসহ  মোট ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.