Sylhet Today 24 PRINT

ছাতকে আকিজ কোম্পানির আরেক শ্রমিকসহ আক্রান্ত ৩

ছাতক প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

সুনামগঞ্জের ছাতকের আকিজ প্লাস্টিক কোম্পানির আরও এক শ্রমিক (২২) সহ কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঢাকা (২৫) ও চট্রগ্রাম (২২) ফেরত দুই যুবকের কভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। মঙ্গলবার (০৫মে) দুপুরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এসব তথ্য জানানো হয়েছে।

এনিয়ে ছাতক উপজেলায় আকিজ ফ্যাক্টরির দুই শ্রমিকসহ মোট ৫জন রোগী শনাক্ত হয়েছেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তোফায়েল আহমদ সানি জানান, গত ২৫ এপ্রিল ছাতক আকিজ প্লাস্টিক কোম্পানির ২০ জনের নমুনা সংগ্রহ করা হয় এদের মধ্যে একজনের পজেটিভ ও ২২ এপ্রিল কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঢাকা ও চট্রগ্রাম ফেরত ৬ জনের নমুনা সংগ্রহ করা হয় এদের মধ্যে দুইজনের রিপোর্ট পজেটিভ এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.