Sylhet Today 24 PRINT

চুনারুঘাট থানার ওসিসহ করোনা আক্রান্ত ৮

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট থানা অফিসার ইনচার্জসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪জন।

মঙ্গলবার (৫ মে) চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ ও সরকারি কর্মকর্তাসহ ৮জনের করোনা সনাক্ত হয়েছে বলে জানান চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন।

তিনি বলেন, এই নিয়ে চুনারুঘাট উপজেলায় ১৪ জন সনাক্ত হয়েছেন। এরমধ্যে ৫ বছরের এক শিশু মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.