Sylhet Today 24 PRINT

মহাসড়কে অটোরিকশা চলছেই, অভিযানে ৬ টি আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৬ অক্টোবর, ২০১৫

নিষেধাজ্ঞা সত্ত্বেও থামছে সিলেটের মহাসড়কগুলোতে অটোরিকশা চলাচল। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করেই অটোরিকশা চলাচল করছে মহাসড়কে। মঙ্গলবার সিলেট-ঢাকা মহাসড়ক থেকে ৬ টি অটোরিকশা আটক করে ভ্রাম্যমান আদালত।

সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার পয়েন্ট থেকে ৬ টি অটোরিকশা আটক করে দক্ষিণ সুরমা থানায় হস্থান্তর করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ৪টা থেকে প্রায় ১ঘন্টা অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন এবং রায়হান মাহবুব। অভিযানে সহায়তা করেন সিলেট জেলা বিআরটির মটরযান পরির্দশক কেশব কুমার দাশ।
আটককৃত অটোরিকশাগুলো হল (সিলেট-থ-১২-৩৩২৭, ১১-২০৬৬, ১১-৪১১৩, ১১-৭৫৬৯,১২-৪৮১১,১১-৪৫৫৬) দক্ষিন সুরমা থানায় পাঠিয়ে দেওয়া হয়। এসময় ৩টি বাস, ২টি লেগুনা ও ২ অটোরিকশাকে মোট ৪হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.