Sylhet Today 24 PRINT

নারী উন্নয়ন ফোরামের হবিগঞ্জের সমন্বয়কারী অ্যাডভোকেট হেলেন

মাধবপুর প্রতিনিধি |  ০৬ মে, ২০২০

প্রধানমন্ত্রীর উদ্যোগ “নারী উন্নয়ন ফোরামকে শিল্প ও বাণিজ্য কাজে যুক্তকরণ প্রকল্প কার্যে হবিগঞ্জ জেলার সমন্বয়কারী হিসাবে নিযুক্ত হয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন।

বুধবার নারী উন্নয়ন ফোরামের ওয়েবসাইট নারী প্রতিদিন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন জানান, তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাধবপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজে নারীদের সচেতনতা মূলক বিভিন্ন সেমিনার করেন। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকদের নিয়ে পরামর্শ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। মহিলাদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.