Sylhet Today 24 PRINT

এবার ট্রাকে করে ময়মনসিংহ থেকে সিলেটে আসলেন ৮ জন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২০

এবার ট্রাক দিয়ে ময়মনসিংহ থেকে সিলেটে এসেছেন ৮ জন । বুধবার (৬ মে) রাত ৯টার দিকে ট্রাকটি ( ঢাকা মেট্রো-ট ২০৯৪৭৩) সিলেট নগরীর রিকাবীবাজারে আসলে কোতোয়ালি থানার একদল টহল পুলিশ ট্রাকের গতিরোধ করে। এসময় ট্রাক তল্লাশি করে ভেতরে মানুষ দেখতে পান পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, ট্রাকে করে কয়েকজন সিলেটে প্রবেশ করেছেন এমন সংবাদ পেয়ে এসআই হাবিব কোতোয়ালি থানার একদল টহল পুলিশ নিয়ে ট্রাকটি আকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের সাথে কথা বলে জানা যায়, ময়মনসিংহ থেকে ৮ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভবনের পাইলিংয়ের কাজে ব্যবহৃত কিছু জিনিসপত্র নিতে এসেছেন। এগুলো নিয়ে তারা চলে যাবেন। 

এর সত্যতা নিশ্চিত করেছেন এসআই হাবিব বলেন, ট্রাকটি আটকে আমরা জিজ্ঞাসবাদ করে জানতে পেরেছি তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভবনের পাইলিং টাওয়ার নিতে এসেছেন। এটি নিয়ে তারা চলে যাবেন। যেহেতু ওসমানী মেডিকেল কর্তৃপক্ষের অনুমতি আছে তাই তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়েছে। তারা কেউ সিলেটে অবস্থান করতে আসেননি। যারা আসছেন সবাই পাইলিং টাওয়ারের শ্রমিক। এর আগে তারাই এখানে কাজ করেছিলেন। তাই এই শ্রমিকরাই পাইলিং টাওয়ারটি নিতে এসেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.