Sylhet Today 24 PRINT

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: গোয়াইনঘাটের ২ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৫

মাদকদ্রব্য উদ্ধার, হত্যা, ডাকাতি ও ওয়ারেন্টভুক্ত আসামি আটক এবং গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গোয়াইনঘাট থানার এ.এস.আই বিনয় ভূষণ চক্রবর্তী ও এ.এস.আই দুলাল আহমেদকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট পুলিশ লাইন হল রুমে সেপ্টমবর মাসের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা তাদের এই সম্মাননা প্রদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.