Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৯

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২০

সিলেটের ওসমানীনগরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিপন আহমদ (২৪) ওই গ্রামের আশিক মিয়া ছেলে।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঈশাগ্রাই গ্রামের এক ব্যক্তির সঙ্গে স্থানীয় একজন জনপ্রতিনিধির দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। বুধবার বিকেলে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের দুইজনের কথাকাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে আশিক আলী, রিপন আহমদ, আব্দুল হক, আব্দুস সালাম, আনহার মিয়া, নজির মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ওসি বলেন, তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিপন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান।

এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.