সিলেটটুডে ডেস্ক | ০৭ মে, ২০২০
মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক মারা গেছেন।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় শহরতলীর এয়ারপোর্ট এলাকার লালবাগে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী পাঁচ ছেলে রেখে গেছেন।
বুধবার বাদ আসর সিলেট এয়ারপোর্ট গেইট শাহজালাল জামে মসজিদে প্রথম এবং এয়ারপোর্টস্থ লালবাগ কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সৈয়দ শামসুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন এবং বিশিষ্টজনরা। তারা বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।