বিশ্বনাথ প্রতিনিধি | ০৬ অক্টোবর, ২০১৫
‘চ্যানেল এস ইউকে’র চীফ-রিপোর্টার মঈন উদ্দিন মঞ্জু’র পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মজর আলীর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ-আছর বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে নতুন বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে। বিশ্বব্যাপী পরিচিত সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর পিতাই কেবল জানেন তার সন্তানকে কিভাবে আদর্শবান ও ন্যায় পরায়ন সাংবাদিক হিসেবে গড়ে তুলেছিলেন। সাংবাদিক মঞ্জুর বাবার মৃত্যুতে তার পরিবারে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা কখনও পুরন হবার নয়। বাবার আদর্শে অনুপ্রাণীত হয়ে নিজের কর্মক্ষেত্রে মঞ্জু যেন সত্য ও ন্যায়ের সঙ্গে এগিয়ে যান সে প্রত্যাশাও করেছেন তিনি।
চ্যানেল এস’র বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি নেতা আহমেদ নুর উদ্দিন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা সোলায়মান হোসেন, উপজেলা আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমির আলী, মাদানীয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুর রহমান, পুরনো বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, প্রবীণ আ’লীগ নেতা হাজী শের আলী, শফিক উদ্দিন স্বপন, জয়ন্ত আচার্য্য, সাখাওয়াত হোসেন, শ্রমিকলীগ নেতা হারান দে, জামায়াত নেতা কামাল আহমদ, পুরনো বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার হেলাল আহমদ, সমাজ সেবক আব্দুস সালাম আখতার, ব্যবাসায়ী আব্দুল রউফ ও বাবুল মিয়া তাহির।
‘চ্যানেল এস ইউকে সিলেটের চীফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম হোসেন সাজু, স্টাফ ক্যামেরা পার্সন বেলাল আহমদ, ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি আশিক আলী, কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, দফতর সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক এটিএম আব্বাস, নির্বাহী সদস্য মোসাদ্দিক হোসেন সাজুল, এনামুল হক মামুন, আক্তার আহমদ সাহেদ, সংগঠক সাহিদ আলীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ শায়েদ আহমদ এবং দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আফজাল করিম।