Sylhet Today 24 PRINT

খুলছে না সিলেটের বিউটি পার্লার ও সেলুন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২০

ঈদ উপলক্ষ্যে ১০ মে থেকে থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে এসময় সিলেটে বিউটি পার্লার ও সেলুন বন্ধ থাকবে।

বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব।

বিজ্ঞাপন



আবু তাহের শোয়েব বলেন, সেলুন ও বিউটি পার্লারে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হয় না। গ্রাহকদের সাথে সেবাপ্রদানকরী কর্মীদের শারিরীক সংস্পর্শও ঘটে। ফলে এগুলো থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকে যায়। একারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেটের সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নগরীর ওইমেন্স ফ্যাশন ওয়াল্ড নামক বিউটি পার্লারের সত্ত্বাধিকারী ও সিলেট ওইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে আমি স্বাস্থ্যবিধি মেনে বিউটি পার্লার ও সেলুন খোলা রাখার মত দিয়েছিলাম। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীই এগুলো খোলার বিপক্ষে ছিলেন। ফলে বিউটি পার্লার ও সেলুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.