নিজস্ব প্রতিবেদক | ০৭ মে, ২০২০
আগামী ১০ মে থেকে কেনাকাটা করার জন্য সীমিত আকারে দোকানপাট ও শপিংমলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সিলেট নগরীর ব্যস্ততম নয়াসড়ক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলছে না।
বৃহস্পতিবার (৭ মে) নয়াসড়কের ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলা হয়, ‘দেশ ও জনগণের স্বার্থে তথা মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের পরিসংখ্যান বিবেচনায় এনে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের অন্তর্ভূক্ত সকল দোকানসমূহ বন্ধ থাকবে।’