Sylhet Today 24 PRINT

সিলেটে বন্ধ থাকবে আড়ং-মাহাসহ বেশিরভাগ ফ্যাশন হাউস

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২০

সিলেটে আড়ং, মাহা, শী, মনোরমসহ বেশিরভাগ ফাশন হাউস ১০ মে থেকে খুলছে না। বর্তমান দুর্যোগকালীন সময়ে এগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

দোকানপাট ও শপিংমল বন্ধের সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে আগামী ১০ মে থেকে কেনাকাটা করার জন্য সীমিত আকারে দোকানপাট ও শপিংমলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সিলেট নগরীর ব্যস্ততম নয়াসড়ক এলাকার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলছে না।

এই এলাকায়ই অবস্থান আড়ং, মাহাসহ জনপ্রিয় বেশিরভাগ প্যাশন হাউসের।

বিজ্ঞাপন



বৃহস্পতিবার (৭ মে) নয়াসড়কের ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলা হয়, ‘দেশ ও জনগণের স্বার্থে তথা মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের পরিসংখ্যান বিবেচনায় এনে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের অন্তর্ভূক্ত সকল দোকানসমূহ বন্ধ থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.