Sylhet Today 24 PRINT

সিলেটটুডে’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২০

করোনাভাইরাস সঙ্কটের কারণে দেশে সাধারণ ছুটি চলছে। ব্যবসা-বাণিজ্যও বন্ধ। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের অনেকে। অনেক মধ্যবিত্ত পরিবারও বিপাকে পড়েছে এই সঙ্কটে।

এই সময়ে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সঙ্কটে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকে। এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানও।

সিলেটটুডে টোয়েন্টিফোর'র পক্ষ থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরের মোকামপুঞ্জির সঙ্কটেপড়া পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নগরীর কয়েকটি পরিবারেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিলেটটুডে পরিবারের সদস্যরা ছাড়াও ব্যবসায়ী তানভীর রুহেল, চিত্রশিল্পী সত্যজিত চক্রবর্তী, সাংবাদিক রাজীব রাসেল উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.