Sylhet Today 24 PRINT

জুড়ীতে পোল্ট্রি ফার্মে হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জুড়ী প্রতিনিধি |  ০৭ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে পোল্ট্রি খামার রক্ষা এবং খামারে ভাংচুরের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় পশ্চিম বাছিরপুর বাজারে আমতৈল ও বাছিরপুর গ্রামের মানুষেরা এ মানববন্ধন করেন।

এতে বক্তব্য দেন জুড়ী পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি হারিস মোহাম্মদ, দ্বীন বন্ধু সেন, শাহজাহান ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ্য গত ১ মে আমতৈল গ্রামের বন্ধু পোল্ট্রি ফার্মে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার একটি অংশ এই ফার্মে হামলা করে অভিযোগ রয়েছে। এ নিয়ে উপজেলা চেয়ারম্যানকে আসামি করে জুড়ী থানায় মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.