মাধবপুর প্রতিনিধি | ০৭ মে, ২০২০
হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে প্রকাশ্য কানাই ঋষি (২১)নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাতটার দিকে শহরের নোয়াগাঁও ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
এঘটনার পর পুলিশ রামপ্রসাদ ও ভানু ঋষি নামে দুজনকেকে গ্রেপ্তার করেছে। নিহত কানাই মাধবপুর পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, কয়েক দিন আগে উত্যক্ত করার জেরে রামপ্রসাদকে থাপ্পর মারে কানাই। এ ঘটনা পরে পারিবারিকভাবে নিস্পত্তি করা হয়। তবে এঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই ব্রিজ এলাকায় গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় কানাইকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন। ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজনকে গ্রেপ্তার করেছে।