Sylhet Today 24 PRINT

চুনারুঘাট থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২০

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মজর আহমেদ নোমান জাকি ও এএসপি মো. আনোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- সোহেল  সাঁওতাল (৩২), পিতা- রবিন্দ্র সাঁওতাল, সাং- লোহারপুল বস্তি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

র‌্যাব জানায়, অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চাঁনপুর সাকিনস্থ রাবার বাগান সামনে থেকে ১৪.৫ কেজি গাঁজা ও ১টি মোবাইলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.