Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সীমান্তে বিদ্যানন্দ’র খাবারসামগ্রী পৌঁছে দিলো বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ মে, ২০২০

সুনামগঞ্জ সীমান্ত এলাকাগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া ৩শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ মে) সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা বিওপি এলাকায় ৫০টি পরিবার ও নারায়ণতলা বিওপি এলাকায় ৫০টি সহ ১১০টি পরিবার মধ্যে এবং বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি ৪০টি পরিবারের মধ্যে, একই উপজেলার চিনাকান্দি বিওপি ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সুনামগঞ্জ -২৮ বিজিবির অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী আমরা সীমান্তবর্তী গ্রামের অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছি। আজ ৩শত পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে যা ধারাবাহিকভাবে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধীনে ১৮টি বিওপি দায়িত্বপূর্ণ এলাকার আরও ৭শত পরিবারের এ খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

উল্লেখ্য, বিদ্যানন্দের দেয়া খাদ্যসামগ্রী মধ্যে ছিল প্রতি প্যাকেটে  চাল ৬ কেজি, আটা ২ কেজি, ছোলা ১ কেজি, এ্যাংকর ডাল ১ কেজি, লবণ আধা কেজি এবং সয়াবিন তেল আধা লিটার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.