Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ মে, ২০২০

সিলেটের জেলা পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জে শতাধিক অসহায় পরিবারে মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা মাঠে করোনা ভাইরাসে ঘরবন্দি কর্মহীনদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রোটারিয়ান সায়্যিদ আহমদ সুহেদ।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাসুম, নাদিম মাহমুদ শিপলু, ইফাত আহমদ পাখি, নজরুল ইসলাম, জামাল আহমদ, সালাউদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক জুয়েল মনসুর, আওয়ামী লীগ নেতা অরুন দে সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ১লিটার তেল, আলু ১কেজি, পিয়াজ ১কেজি, ছোলা ১কেজি, ডাল ১কেজি ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.