Sylhet Today 24 PRINT

শাহজালাল দরগাহ মসজিদে সামাজিক দূরত্ব মেনে জুম্মার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও সামাজিক দূরত্ব বজার রাখার নির্দেশ মেনেই শুক্রবার সিলেটের শাহজালাল দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় হয়েছে। শুক্রবার (৮ মে) মুসল্লিদের পরস্পরের মধ্যে দূরত্ব রেখে নামাজের কাতারে দাঁড়াতে ও নামাজ পড়তে দেখা গেছে।

এদিকে রমজানের দ্বিতীয় জুমা হলেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রথম জুমার নামাজ মসজিদে এসে আদায় করতে পেরে খুশি হন ও স্বস্তি প্রকাশ করেন মুসল্লিরা। এছাড়া দোয়া নামাজ পড়তে এসে মুসুল্লিরা করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

নামাজ শেষ করে বেরিয়ে এসে একাধিক মুসুল্লি বলেন, এখানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ছিল সবধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। মুসল্লিরা নিয়ম মেনে একে অপরের থেকে অনেকটা দূরত্বে বসেন। এছাড়া নামাজের আগে বয়ানে ইমাম বিধি নিষেধ মনে করিয়ে দেয়ার পাশাপাশি তা পালন করার আহ্বান জানান।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার গত ৬ এপ্রিল থেকে মসজিদে জুমা ও পাঞ্জেগানা নামাজে সাধারণ মুসল্লিদের অংশ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে গত ২৩ এপ্রিল তারাবির নামাজে ১২ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না বলে ঘোষণা দেয়া হয়। পরে ১২ দফা শর্তসাপেক্ষে মসজিদগুলোকে জামাতে নামাজের জন্য অনুমতি দেয় ধর্ম মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.