মাধবপুর প্রতিনিধি | ০৮ মে, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার উপ পরিদর্শক(এসআই) কামরুল ইসলাম জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সাবিনা বেগম(৩০) কে ৮/৯ বছর পূর্বে বিয়ে দেন উপজেলার শিয়ালউড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে। বিয়ের পর তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। শুক্রবার ভোর রাতে সকলের অগোচরে সাবিনা বিষ খেয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।