Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে স্ত্রীকে নির্যাতন মামলায় স্বামী জেলহাজতে

সিলেটটুডে ডেস্ক  |  ০৮ মে, ২০২০

স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক সিমন চৌধুরীকে।

শহরের তেঘরিয়ার বাড়ি থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিমন তেঘরিয়ার শাহীন চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সিমন চৌধুরী তার স্ত্রী সৈয়দা তমাকে কিছুদিন ধরে নির্যাতন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ করেন তমা। পরে শুক্রবার ভোর রাতে তেঘরিয়ার বাড়ি থেকে সিমনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও তার বিরুদ্ধে নাট্যকর্মীকে ইভটিজিংয়ের অভিযোগ দায়ের হয়েছিল।

সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, সিমন চৌধুরী’র বিরুদ্ধে তার স্ত্রী সৈয়দা তমা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করায় শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.