Sylhet Today 24 PRINT

প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রমাণ দেখালো শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০১৫

আবারও নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে শহীদ মিনারের সমানে সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরআগে সকাল ১০টা থেকে চৌহাট্টা শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে তারা।

এসময় সামাজিক যোগােযাগ মাধ্যমে প্রকাশ হওয়া প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন তথ্য প্রদর্শন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে, প্রশ্নপত্র ফাঁস বন্ধ, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে পুণরায় পরীক্ষা গ্রহণের দাবিতে আজ ছাত্র ধর্মঘট ডেকেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.