Sylhet Today 24 PRINT

পুলিশ সদস্যদের রেশনের টাকা দিয়ে ছাতকের ১৩০ পরিবারকে খাদ্য সহায়তা

ছাতক প্রতিনিধি |  ০৯ মে, ২০২০

সুনামগঞ্জের ছাতকে দরিদ্রদের খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে থানা পুলিশ বাহিনীর সদস্যরা। থানার পুলিশ সদস্যদের এক মাসের রেশনের টাকা দিয়ে ১৩০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

শুক্রবার রাতে শহরের দরিদ্রদের খাদ্য বিতরণের উদ্বোধন করেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল বিল্লাল হোসেন।

বিজ্ঞাপন

এসময় থানার ওসি মোস্তফা কামাল, ওসি (তদন্ত) মঈন উদ্দিন, থানার উপ-পরিদর্শক সৈয়দ আব্দুল মান্নান, শামীম আখঞ্জী, মো. দোলোয়ার হোসেন, লিটন চন্দ্র রায়, আরিফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক খসরুজ্জামান, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার বলেন, বেশ কিছুদিন ধরে করোনার প্রভাবে খেটে খাওয়া দিনমজুর লোকজনের কাজ বন্ধে বিপাকে পড়েছে এসব অসহায় মানুষ। তাদের যেমন নগদ টাকা নেই, তেমনি খাবারও নেই। না খেয়ে অনেক ভাসমান মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যে পুলিশ সদস্যদের রেশনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, আলু ও লবণ দেওয়ার ব্যবস্থা করেছে।

থানার ওসি মোস্তফা কামাল বলেন, সংক্রামক ব্যাধি করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে এর মধ্যে থানা পুলিশের পক্ষ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। মাইকিং ও লিফলেট বিতরণসহ নানা প্রচারণায় অংশ নিয়েছে ছাতক থানা পুলিশের সদস্যরা।

দেশের এই পরিস্থিতিতে সকল বিত্তবানদের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.