Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩৬০ পরিবারে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ০৯ মে, ২০২০

হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাধবপুর উপজেলার হরষপুর, ধর্মঘর, বড়জ্বালা, হরিণখোলা, মনতলা, রাজন্দ্রেপুর বিওপি সীমান্ত এলাকার কর্মহীন ৩৬০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। খাদ্য সামগ্রীর দাতা ছিল বিদ্যানন্দ নামে একটি বেসরকারি সংস্থা।

শুক্রবার ও শনিবার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- চাল, আটা, ডাল, ছোলা, তেল, এক প্যাকেট সুজি ও লবণ।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, সুবেদার মেজর হাবিবুর রহমান মুন্সি, মনতলা কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.