বড়লেখা প্রতিনিধি | ০৭ অক্টোবর, ২০১৫
বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়ার পাবনিয়া গ্রামে জুয়েল দাস (২২) নামে এক তরুণ গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর বাবার নাম বাবুল দাস। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে নিজ বাড়ির পাশ্ববর্তী একটি গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
পরে পুলিশকে খবর দিলে বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
জানা গেছে, গত রাতে খাবারের পর পরিবারের সাথে অভিমান করে ঘর থেকে বের হয় । সকালে পরিবারের সদস্যরা রাতা গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন । পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হবে। জানিয়েছেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিকাশ চন্দ্র দাস ।