Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২০

সিলেটের জৈন্তাপুর থেকে ৫৯৪ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৮ মে) বিকেল ৬টায় সদরের চিকনাগুল শুক্রবাড়ি বাজারের আবুল মার্কেটের একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত নজরুল ইসলাম (৩৮) সিলেটের জৈন্তাপুরের মুবাটপাড়া গ্রামের মৃত হারিশ মিয়ার ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.