Sylhet Today 24 PRINT

পর্নোগ্রাফি মামলায় জৈন্তাপুরে নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২০

সিলেটের জৈন্তাপুর থেকে পর্নোগ্রাফি মামলার এজহারনামীয় এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় জৈন্তাপুর থানার কমলাবাড়ি মোকামটিলা থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সুমি বেগম (৩০) সিলেটের জৈন্তাপুরের কমলাবাড়ি মোকামটিলার কয়েছ আহমদের স্ত্রী।

সুমি জৈন্তাপুর থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ধারা- ৩২৮ এবং ৯(১)/৩০ মামলার এজহারনামীয় আসামি।

গ্রেপ্তারকৃত আসামিকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.