Sylhet Today 24 PRINT

সিলেট থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২০

সিলেট থেকে অপহৃত কিশোরীকে ২৮ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারীকেও আটক করা হয়েছে।

শুক্রবার (৮ মে) ডিএমপি'র আওতাধীন ঢাকার কদমতলী থানা এলাকা থেকে সিলেটের অপহৃত ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয় এবং ভিকটিমের অপহরণকারীকে আটক করা হয়।

আটককৃত অপহরণকারীর সেবলু মিয়া তালুকদার (৩০) সিলেটের ওসমানীনগর থানার রাঙ্গাপুর গ্রামের মোক্তার মিয়া তালুকদার ওরফে কালা মিয়ার ছেলে। সেবলু বর্তমানে বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে বসবাস করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল সকাল ১১টার দিকে সিলেট নগরের মীরাবাজার শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৪ বছরের এক কিশোরী মেয়েকে অপহরণ করে সেবুল। আসামি সেবুল মিয়া ওই কিশোরীর বাবার গাড়ি চালক ছিল। এ ঘটনার বিষয়ে কিশোরীর বাবা বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।

এরপর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। আসামি ওই কিশোরীকে নিয়ে বারবার স্থান পরিবর্তন করার কারণে একাধিকবার অভিযান পরিচালনা করেও আসামিকে গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার সম্ভব হচ্ছিল না।

অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে শুক্রবার ঢাকা কদমতলী থেকে উদ্ধার করা হয় এবং আসামিকে আটক করা হয় হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপহৃত কিশোরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.