Sylhet Today 24 PRINT

তাহিরপুর সীমান্ত থেকে দুই কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৭ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশী কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার ভোর রাতে ভারতে অনুপ্রবেশ করে কয়লা সংগ্রহ করতে গিয়ে বিএসএফ এর হাতে এই দুই যুবক আটক হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকার ছাতু মিয়ার ছেলে হক মিয়া (১৬) এবং আবুল কাশেমের এর ছেলে আলী হোসেন (১৪) কয়লা কুড়াতে বুধবার ভোররাতে যাদুকাটা নদী হতে অনুপ্রবেশ করে ভারতের অভ্যন্তরে যায়। তখন আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর পাশ থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

সুনামগঞ্জ ৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহীউদ্দিন খন্দকার জানান, আটককৃতদের ছাড়িয়ে আনার জন্য বিএসএফ এর সংগে যোগাযোগ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.