Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক আটক

মৌলভীবাজার সংবাদদাতা |  ০৭ অক্টোবর, ২০১৫

ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজার-সিলেট সড়কের শাহবন্দর এলাকা থেকে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের অপর ৫সহযোগী পালিয়ে যায়। বুধবার (০৭ অক্টোবর) ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মজিবুল ইসলাম (৩৫), ধন মিয়া (৪৫) ও সবুজ মিয়া (২৫)। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহবন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। এসময় তাদের অপর ৫সহযোগী পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতি মামলার প্রস্তুতি চলছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.