Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বেদে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দিরাই প্রতিনিধি |  ০৯ মে, ২০২০

বৈশ্বিক মহামারীর সংকটময় মুহূর্তে কর্মহীন ২১টি বেদে পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  কেএম নজরুল।

শনিবার (৯ মে) দুপুরে দিরাই থানা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান রাসেল, এএসআই মফিজুর রহমান প্রমুখ।

দিরাই থানার ওসি কেএম নজরুল বলেন, দিরাই উপজেলা পরিষদের খাদ্য সহায়তা থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২১টি বেদে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগেও থানা পুলিশের অর্থায়নে বেদে পরিবারগুলোর মধ্যে
খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.