Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৫

সিলেটের গোয়াইনঘাটে বিজিবি অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবি সুত্রে জানাযায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিছনাকান্দি সীমান্তের ১২৬৩ নং মেইন পিলারের ১২নং সাব পিলারের কুলুমছড়া এলাকা থেকে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ীর ক্যাম্প কমান্ডার সুবেদার কাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে পরিত্যাক্ত অবস্থায় থাকা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৩৪ বোতল মদ উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকের বাজার মুল্য ৫লক্ষ ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিছনাকান্দি সীমান্ত ফাড়ীর ক্যাম্প কমান্ডার সুবেদার কাজী নিজাম উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.