গোয়াইনঘাট প্রতিনিধি | ০৯ মে, ২০২০
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলাপ মিয়ার উদ্যোগে পশ্চিম জাফলং ইউনিয়নের ৫শত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার (৯ মে) বিকেল ৩টায় তিনি ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৫শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সদস্য লুৎফুল হক,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ইউনিয়ন যুবলীগ নেতা মামুন পারভেজ, হেলাল আহমদ, দেলোয়ার হোসেন রনি, ছাত্রলীগ নেতা ডালিম, সুফিয়ান, ফয়সাল ইসলাম প্রমুখ।