Sylhet Today 24 PRINT

ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাতকের দু\'পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ছাতক প্রতিনিধি |  ০৯ মে, ২০২০

ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে দু'পক্ষের সংঘর্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (৯ মে) রাত ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আহত ৫ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষে রুবেল (২২), রামিজ আলী (৫৫), দিলোয়ার (২২), বাবলা (২৬), খুরশিদ আলী (২৫), শানুর (৩০), আব্দুল কাহার ( ৪০), আশাকুল (৫০), সাদাম (২২),আগুর মিয়া (৫৫), জাফরুল (৩৫), ছালেক( ২৪), আজির (৩০), আনফর (৩৫),মখলিছ আলী ( ৪৫), মুস্তাকিন (১৮), আছমত আলী (২১), জুনুর (২৭), লোকমান( ১৯), লাহিন (২৬), সুলেমান (২৮), রুমন (১৭), সুনা আমিনসহ (২০) ৩০জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায় ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দেবেরগাও গ্রামের ইউপি সদস্য আঙ্গুর মিয়া ও সাইদুল ইসলাম মহরির পক্ষদ্বয়ের মধ্যে শনিবার (৯ মে) রাত ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.