Sylhet Today 24 PRINT

হবিগঞ্জেও বন্ধ থাকবে দোকানপাট-শপিং মল

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ মে, ২০২০

ঈদ পর্যন্ত শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হবিগঞ্জের ব্যবসায়ীরা। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ১০ মে থেকে দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শনিবার (৯ মে) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সাথে হবগিঞ্জের চেম্বার অব কমার্স ইন্ডাস্টি, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এবং অন্যান্য নেতৃবৃন্দের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগির মিয়া।

বিজ্ঞাপন



তিনি বলেন, ‘প্রতিদিন হবিগঞ্জে করোনা রোগী বাড়ছে। এই অবস্থায় আমরা কোনভাবেই ব্যবসা প্রতিষ্ঠান খোলে মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার, ফার্মেসি ইত্যাদি যথারীতি খোলা থাকবে।’

এদিকে, ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছন সর্বস্থরের মানুষ। পাশাপাশি করোনা পরিস্থিতি না যাওয়ার পর্যন্ত ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে থাকার আহবান জানিয়েছেন তারা।

এরআগে শুক্রবার সিলেট নগরীর ব্যবসায়ীরাও ঈদ পর্যন্ত দোকানপাট ও শপিং মল বকন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
 
প্রসঙ্গত, সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে রবিবার থেকে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.