Sylhet Today 24 PRINT

সিলেটে খুলেছে বাতিঘর

নিজস্ব প্রতিবেদক |  ১০ মে, ২০২০

সরকারি নির্দেশনা অনুযায়ী সিলেটে আজ রোববার থেকে খুলেছে বইপ্রেমীদের পছন্দের বাতিঘর।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাতিঘর খোলা থাকবে বলে রোববার (১০ মে) তাদের ফেসবুক পেজে জানানো হয়।।

বিজ্ঞাপন

বইপ্রেমীদের জন্য বাতিঘর কিছু প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছে। এগুলো হলো- প্রত্যেক পাঠককে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেকের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে, বাতিঘরে প্রবেশের সময় হাত জীবাণুমুক্ত করে নিতে হবে, সম্ভব হলে হ্যান্ড গ্লাভস পরিধান করে আসবেন, কেনাকাটার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, একসঙ্গে নির্দিষ্ট সংখ্যক গ্রাহক প্রবেশের সুযোগ পাবেন, ১০ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে আনবেন না, বাতিঘরে বসে বই পড়া বা কোনোরকম সময়ক্ষেপণ বা আড্ডা দেয়া যাবে না, আপনার প্রয়োজনীয় বই দ্রুত সংগ্রহ অন্যকে সুযোগ দেবেন, সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, বাংলাদেশকে সুস্থ রাখুন।

এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকায় হোম ডেলিভারির ব্যবস্থা আছে। বাতিঘরের ফেসবুক পেযে অর্ডার করে বাসায় বসে আপনার প্রয়োজনীয় বইটি সংগ্রহ করতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.