Sylhet Today 24 PRINT

জুড়ীতে পোল্ট্রি খামার বন্ধের দাবিতে মানববন্ধন

জুড়ী প্রতিনিধি |  ১০ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে পোল্ট্রি খামার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আমতৈল এলাকাবাসী।

রোববার (১০ মে) বেলা ১২টায় আমতৈলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ নষ্টকারী, অবৈধ বন্ধু পোল্ট্রি ফার্ম বন্ধ করে এলাকাবাসীকে দূষণমুক্ত পরিবেশে বসবাস করার সুযোগ দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি পোল্ট্রি ফার্ম নিয়ে সংগঠিত হামলার জের ধরে মিথ্যা মামলা থেকেও মুক্তি চান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি, ভুক্তভোগী রাধাকান্ত দাস, সাধারণ সম্পাদক আলী হোসেন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু, জুড়ী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রিমা দাস, ভুক্তভোগী আহমদ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.