Sylhet Today 24 PRINT

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ধর্মঘট পালিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৫

লাগাতার প্রশ্নপত্র ফাঁস বন্ধ, ফাঁসকৃত প্রশ্নপত্রে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিলসহ চার দফা দাবিতে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।

কেন্দ্রিয় কর্মসূচি অংশ হিসেবে প্রগতিশীল ছাত্র জোট ও সা¤্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য মৌলভীবাজার জেলা কমিটি আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ক্লাশ বর্জনের মাধ্যমে ছাত্র ধর্মঘট পালনের আহবান করে। এতে সাড়া দিয়ে মৌলভীবাজার সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীরা আজ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জনের মধ্য দিয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করে। সকল পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত ছিলো।
মৌলভীবাজার সরকারি কলেজে ধর্মঘট চলাকালে ধর্মঘটের পক্ষে মিছিল বের হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র নেতা মিটন দেবনাথ। অরিজিৎ দেবরায় সাজুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু, ছাত্র ফ্রন্টের বিপাশা দাশ গুপ্তা, ছাত্র ইউনিয়নের প্রশান্ত দেব ও শুভিনয় শুভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.