শায়েস্তাগঞ্জ প্রতিনিধি | ১০ মে, ২০২০
শায়েস্তাগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত অলিপুরে ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযান পরিচালানা করা হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানান্দ সিনহার নেতৃত্বে চাউলের আড়ৎ শাকির এন্টার প্রাইজকে চালে ভেজাল পাওয়ায় ৩ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীন ওষুধ পাওয়ায় দিগন্ত ফার্মেসিকে ৪ হাজার টাকা, পণ্যের মূল্যতালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ন পন্য পাওয়ায় তুরার আলী ও বাচ্চু মিয়ার মুদি দোকানকে ৪ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ন খেজুর পাওয়ায় ডেইলি সপ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।