কানাইঘাট প্রতিনিধি | ১০ মে, ২০২০
সিলেট বিভাগীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া পুরো রমজান মাস জুড়েই কানাইঘাট উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করে সবার সুনাম কুড়িয়েছে।
সংগঠনের ফেসবুক পেইজে সংগঠনের তিনজন কর্মীর নাম্বার দেওয়া আছে। ফোন দিলেই সাথে সাথে খাদ্যসামগ্রী নিয়ে হাজির স্বপ্নচূড়ার কর্মীরা। ইতিমধ্যে জরুরী সেবা ফোন কলের মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে। প্রায় ৫০০ শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান রাসেল জানিয়েছেন, রমজান মাসে অনেকে কাজকর্মের মধ্যে নেই। কেউ কেউ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা পেলেও অনেক মানুষ এখনও কোন সহায়তা পায়নি। যারা পাননি তাদের পাশে সর্বদা রয়েছে স্বপ্নচূড়া সংগঠন। রমজান মাস সিয়াম সাধনার মাস যাদের কে আমরা খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করতেছি আল্লাহ আমাদের এর প্রতিদান দেবেন।
এছাড়া সংগঠনের সদস্য নিঃস্বার্থের সহিত দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমি এলাকার বিত্তবানদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, করোনা মহামারিতে গত ৭ এপ্রিল থেকে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছিল। যা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।