Sylhet Today 24 PRINT

মাধবপুরে লক ডাউন অমান্য করে সীমান্তে ঘোরাঘুরি, দণ্ডিত নারীসহ ৩

মাধবপুর প্রতিনিধি |  ১১ মে, ২০২০

লক ডাউন আইন ভঙ্গ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ঘুরাফেরা করার অপরাধে নারীসহ ৩ জনকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ মে) দুপুরে বাংলাদেশের সীমান্তবর্তী ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ দণ্ড প্রদান করে বিজিবি।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার বিয়ারা গ্রামের মো. লোকমান মিয়ার ছেলে স্বপন মিয়া একই এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার মেয়ে রুনা আক্তার ও মোটরসাইকেল চালক চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বেরকোটা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. আলম আলী।

বিজ্ঞাপন

হরষপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের নায়েক সুবেদার মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় তাদের ঘুরতে দেখে তিনজনকেই আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্বপন মিয়াকে ১ মাসের কারাদণ্ড, আলম মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও রুনা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.