Sylhet Today 24 PRINT

মাধবপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১১ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে  অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে উপজেলার চারাভাঙ্গা এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ইউপি সদস্য নারায়ণ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের সৈয়দ রাজিবের বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ওই  ব্যক্তির গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.